সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নৌবাহিনীর ত্রাণ বিতরণ | চ্যানেল খুলনা

ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নৌবাহিনীর ত্রাণ বিতরণ

রবিবার দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ‘ইয়াসের’ প্রভাবে সৃষ্ট জলোচ্ছাসে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এরই অংশ হিসেবে কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনডিইউ, এএফডবিউসি, পিএসসি এর তত্ত্বাবধানে পটুয়াখালি জেলার কলাপাড়া উপজেলাস্থ বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির পার্শ্ববর্তী এলাকার লালুয়া ইউনিয়নের গোলবুনিয়া, বানাতিপাড়া, চারিপাতা, পশুরবুনিয়া, মাঝের হাওলা, দশকানি ও চিংগুরিয়া এলাকায় দুঃস্থ ও অসহায় দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। অন্যদিকে, বানৌজা মংলা কর্তৃক বাগেরহাট জেলার মোরেলগঞ্জ এলাকায় ১৩শ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বর্ণিত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, তৈল, চিনি, লবণ, আলু, বিস্কুট, মোমবাতি ও গ্যাসলাইট। এই ত্রাণ সহায়তা দুঃস্থ ও অসহায় মানুষগুলোর মনে আশার সঞ্চার করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।