সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠিত | চ্যানেল খুলনা

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠিত

নিউটন মোল্লাকে সভাপতি ও মোঃ আতাউর রহমান পিয়ালকে সাধারণ সম্পাদক করে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্রাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে এক বছরের জন্য এ আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শেখ ইমরান, মোঃ তরিকুল ইসলাম তারেক, নুর মোহাম্মদ মীর, শেখ জামিল আহমেদ তামিম, এস এম রাসেল, সোয়ায়েব আহমেদ সাদ, আকিব জাবেদ সেতু ও মোঃ পলক ইসলাম; যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ ছামিউল হক তনু, আমির হামজা, মোঃ তহিদুল ইসলাম, ফারসান খান সাগর, মোঃ মিরসান হোসেন, মোঃ রাজু খান ও মেহেদি মোল্লা; সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন তাজ, হামিম শেখ, সুমন খান রানা, পারভেজ কাজী, আমিনুর রহমান পিয়াল ও আবির হোসেন আকাশ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।