সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গোপালগঞ্জে ০৭-০৯ ব্যাচমেটদের মিলন মেলা ২০২১ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

গোপালগঞ্জে ০৭-০৯ ব্যাচমেটদের মিলন মেলা ২০২১ অনুষ্ঠিত

“বন্ধুর সাথে বন্ধুর পথ পাড়ি দেব, হোক শপথ” এই স্লোগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার সারাদিন ব্যাপি গোপালগঞ্জ মহিলা ক্রিড়া কমপ্লেক্স ইনডোর স্টেডিয়ামে ০৭০৯ এর ‘ মিলন মেলা ২০২১’ অনুষ্ঠিত হয়।

এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ সালে পাশ করা শিক্ষার্থীদের ফেসবুক ভিত্তিক সামাজিক মাধ্যমের SSC 2007 And HSC 2009 Bangladesh গ্রুপের গোপালগঞ্জ অঞ্চলের ব্যাচমেটরা প্রথমবারের মত এ মিলন মেলার আয়োজন করে।

শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে ছিল নানান আয়োজন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং পর্যায়ক্রমে সকলের পরিচিতি পর্ব সকালের নাস্তা ও কিছুক্ষণ সকলের অভিজ্ঞতা বিনিময়ের এবং আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের প্রথম অধিবেশন শেষ হয়। পরবর্তীতে জুমার নামাজের বিরতির পর মর্ধাহ্নভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় সকলের মধ্য হতে স্টেইজ পারফরমেন্স, কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করার পর আয়োজকদের কথা বিনিময় ও অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

০৭০৯ ব্যাচের শিক্ষার্থীদের গোপালগঞ্জের এ মিলন মেলা তাদের আরো ঐক্যবদ্ধ ও সংগঠিত করবে এবং ব্যাচমেটদের একে অপরের প্রয়োজনে অপ্রয়োজনে বিপদে আপদে সবসময় পাশে থাকা এবং একত্রিত থেকে সামাজিক সেবা ও উন্নয়নমূলক কাজে সবসময় সহযোগিতা করে যাবে বলে জানান আয়োজকরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।