সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গাজায় তিন জিম্মির মরদেহ উদ্ধার ইসরায়েলের | চ্যানেল খুলনা

গাজায় তিন জিম্মির মরদেহ উদ্ধার ইসরায়েলের

গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া থেকে তিন জিম্মির মরদেহ উদ্ধার করেছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী। শুক্রবার (১৭ মে) এই তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। উদ্ধারকৃতরা হলেন শানি লোক, অমিত বুসকিলা এবং ইজহাক গেলেরেন্তার।

এই তিনজনকে গত ৭ অক্টোবর নোভা মিউজিক ফ্যাস্টিভালে হত্যা করা হয়। এরপর তাদের মরদেহ গাজায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মরদেহগুলো একটি সুড়ঙ্গের ভেতর থেকে উদ্ধার করা হয়।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালান হামাসের যোদ্ধারা। সে সময় গাজার সীমানা বেড়ার কাছে চলছিল নোভা মিউজিক ফেস্টিভাল। হামাসের হামলায় ওই ফেস্টিভালে ৩৫০ জন প্রাণ হারান। তাদের মধ্যে এই তিনজনও ছিলেন। ওইদিন হামাসের হামলায় সবমিলিয়ে ১ হাজার ২০০ ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকরা নিহত হন।

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জিম্মিদের মরদেহ উদ্ধারের পর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, “প্রতিরক্ষা বাহিনীর তিনজন জিম্মির মরদেহ উদ্ধারের খবরে আমি মর্মাহত। আমার স্ত্রী সারা এবং আমি তাদের পবিরারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা আমাদের সব জিম্মিকে ফেরাব— জীবিত অথবা মৃত। আমি আমাদের সাহসী সেনাদের ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের ছেলে ও মেয়েদের বাড়িতে ফিরিয়ে এনেছে।”

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

কপ-৩১ সম্মেলনকে ‘চরম ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

প্রেমিককে বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী

অভিবাসন নীতি ‘অতিরিক্ত কঠোর ছিল’, স্বীকার করলেন ট্রাম্প

ইরানে হামলার পাশাপাশি তেহরানের সঙ্গে আলোচনার কথা জানালেন ট্রাম্প

জর্জিয়া স্টেট সিনেটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বাংলাদেশি শেখ রহমান

আমরা বাংলাদেশের চলমান সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছি : জয়সওয়াল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।