সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘গণতান্ত্রিক ব্যবস্থায় ঘাটতির কারণে দেশে দুর্নীতি বেড়েই চলছে’ | চ্যানেল খুলনা

‘গণতান্ত্রিক ব্যবস্থায় ঘাটতির কারণে দেশে দুর্নীতি বেড়েই চলছে’

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ঘাটতির কারণে দেশে দুর্নীতি বেড়েই চলছে। বিশ্ব সংস্থাগুলোর মানদণ্ডে যখন বাংলাদেশকে দুর্নীতিবাজ দেশ হিসেবে পরিচিত করা হয় তা জাতির জন্য লজ্জাজনক।

এমন সংবাদে বিশ্বের কাছে আমাদের মাথা হেট হয়ে যায়।
রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানী কার্যালয় মিলনায়তনে পার্টির অতিরিক্ত মহাসচিবদের সঙ্গে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে রাজনীতি করছে। জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। কোনো ভয়, লোভ বা মোহের কাছে জাতীয় পার্টি কখনও মাথা নত করবে না।

এ সময় অতিরিক্ত মহাসচিবদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (বরিশাল) গোলাম কিবরিয়া টিপু এমপি, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (খুলনা) সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (সিলেট) এটিইউ তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (রংপুর) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম) অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আব্দুস সবুর আসুদ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বিএনপি: জামায়াত আমির

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।