সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ’: রাষ্ট্রপতি | চ্যানেল খুলনা

‘গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ’: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে রক্ষা করাই এখন দেশের সবচেয়ে বড় কাজ ও দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকেলে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে এবং সরকার দেশকে ভগ্নস্তূপ থেকে পুনর্গঠনের চেষ্টা করছে।

তিনি বলেন, সরকারি দল ও বিরোধী দলের প্রধান দায়িত্ব হবে গণতান্ত্রিক পরিবেশ টিকিয়ে রাখা এবং সংসদকে কার্যকর করা। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা সমাধান করা সম্ভব।

মির্জা ফখরুল বলেন, সামনে দেশের পুনর্গঠন, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ার লড়াই। গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রামের পর পাওয়া এই সুযোগ অবহেলায় হারানো যাবে না।

সিলেটের বিভিন্ন সমস্যার বিষয়ে তিনি বলেন, স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা এসব বিষয় নিয়ে কাজ করছেন। চলমান উন্নয়নকাজের মাধ্যমে সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

রবি-বোরো মৌসুমে চাহিদার চেয়ে ১৫.৮৪ লাখ টন বেশি সার প্রস্তুত

নিহত দুই সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।