সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা ৩ আসনে বিএনপির উদ্যোগে চালু হলো ফ্রি ওয়াইফাই জোন | চ্যানেল খুলনা

খুলনা ৩ আসনে বিএনপির উদ্যোগে চালু হলো ফ্রি ওয়াইফাই জোন

“স্মার্ট লাইফ, ফ্রি ওয়াইফাই” এই স্লোগানকে সামনে রেখে খুলনা-৩ আসনের সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে চালু করা হয়েছে ফ্রি ওয়াইফাই জোন।

খুলনা-৩ এর প্রতিটি থানার আওতায় খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী এলাকায় মোট ৬টি পয়েন্টে ২৪ ঘণ্টা হাই-স্পিড ইন্টারনেট সুবিধাসম্পন্ন “বকুল’স ওয়াইফাই জোন” চালু করা হয়েছে। কোনো পাসওয়ার্ড ছাড়াই যে কেউ সহজেই এই ওয়াইফাই সেবায় সংযুক্ত হতে পারবে।

এ বিষয়ে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেন, আজকের বিশ্বে ইন্টারনেট আর বিলাসিতা নয়; এটি শিক্ষা, কর্মসংস্থান ও সমাজে সক্রিয় অংশগ্রহণের জন্য একটি মৌলিক প্রয়োজন। জ্ঞান অর্জন এখন আর শুধু লাইব্রেরির মধ্যে সীমাবদ্ধ নেই। হাতের মুঠোয় ইন্টারনেট থাকায় তরুণরা আধুনিক প্রযুক্তি শিখে লার্নিং ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে উপার্জনের সুযোগ পাচ্ছে। ফ্রি ওয়াইফাই তরুণ সমাজসহ সবার অধিকার। ইনশাল্লাহ, আমাদের তরুণরাই হবে এআই যুগের অগ্রদূত।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে এই ফ্রি ওয়াইফাই সেবা খুলনা-৩ এর প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সম্প্রসারণ করা হবে, যাতে কোনো গ্রাম, কোনো শিক্ষার্থী কিংবা কোনো নাগরিক ডিজিটাল সেবা থেকে বঞ্চিত না থাকে। এই উদ্যোগটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘমেয়াদি সামাজিক উন্নয়ন পরিকল্পনার অংশ, যার মূল লক্ষ্য খুলনায় ডিজিটাল বৈষম্য কমানো, সামাজিক ও অর্থনৈতিক সংযোগ শক্তিশালী করা এবং টেকসই কমিউনিটি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফ্রি ওয়াইফাই সেবার মাধ্যমে শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী, তরুণ সমাজ ও সাধারণ পরিবারগুলো শিক্ষা, চাকরির সুযোগ, সরকারি সেবা এবং বৃহত্তর অর্থনীতির সঙ্গে আরও সহজে সংযুক্ত হতে পারবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।