সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা সোসাইটির পক্ষ থেকে ৭ হাজার পিস মাস্ক বিতরণ | চ্যানেল খুলনা

খুলনা সোসাইটির পক্ষ থেকে ৭ হাজার পিস মাস্ক বিতরণ

করোনাভাইরাসে সুরক্ষা সামগ্রী হিসেবে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ৭ হাজার মাস্ক বিতরণ করেছেন খুলনা সোসাইটির নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় নগরীর বয়রাস্থ সাহিত্য ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে সদস্যদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পরে সদস্যরা খুলনার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের হাতে মাস্কগুলো তুলে দেন।
খুলনা সোসাইটির মাস্ক বিতরণ কমিটির চেয়ারম্যান সারিকা জামান রুনা’র সভাপতিত্বে ও কো-চেয়ারম্যান ইয়াফেজ ইসতিহাদ দীপের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বাস প্রোপার্টিজ’র প্রধান নির্বাহী আজগার বিশ্বাস তারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস-চেয়ারম্যান মো: আব্দুস সালাম শিমুল।
এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা সোসাইটির উপদেষ্টা মো: আবু তৈয়ব মুন্সী, আজিজুল হাসান দুলু, চেম্বার পরিচালক মো: মাহাবুব আলম, সংগঠনের চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক, ভাইস-চেয়ারম্যান আতাউর রহমান শিকদার রাজু, মহাসচিব ফারহানা চৌধুরী কনিকা, ওয়াহিদ জামান, জি এম শহিদুল ইসলাম, ইঞ্জি. সাব্বির হোসেন, শেখ সাদিকুর রশিদ অভি, কাজী আইনুল মুন, প্রফেসর তাসরিনা বেগম, এস এম বদরুল আলম রয়েল, আব্দুল জলিল সাগর, মো. জয়নাল ফরাজী, গোপাল কর্মকার, মো: মাসুদ রানা, ইঞ্জি: আরিফুল ইসলাম, বেগ রফিকুল ইসলাম, সাজিনা ইসলাম, মো: তারেক হাসান, ডা. কামাল উদ্দিন প্রমুখ।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।