সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা সোসাইটির পক্ষ থেকে ১’শ পরিবারকে ঈদ উপহার প্রদান | চ্যানেল খুলনা

খুলনা সোসাইটির পক্ষ থেকে ১’শ পরিবারকে ঈদ উপহার প্রদান

প্রতিবারের ন্যায় এবারও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন খুলনা সোসাইটি। গতকাল সোমবার বিকেলে নগরীতে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো : সেমাই, লাচ্চা সেমাই, পোলাও চাল, গুড়া দুধ, বাদাম, কিসমিস।
বিতরণ কমিটির চেয়ারম্যান ইঞ্জিঃ সাব্বির হোসেন এর সভাপতিত্বে ও কো-চেয়ারম্যান রোটারিয়ান মনিরুল ইসলাম সোহাগ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক। বিশেষ অতিথি ছিলেন খুলনা পাবলিক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তাসরিনা বেগম, খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. উপানন্দ রায়।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ও বাড়ি বাড়ি ঈদ সামগ্রী পৌঁছে দিতে সহযোগিতা করেন আজিজুল হাসান দুলু, সাবেক হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বিষ্ণুপদ সাহা, খুলনা চেম্বারের পরিচালক মো. মাহাবুব আলম, সাবেক ভিপি কাজী সাকিনুর সেতু, এস এম ময়েজ উদ্দিন চুন্নু, মো. শফিকুল আলম বিপ্লব, শারমিন সুলতানা রুনা, ডা: চয়ন বিশ্বাস, আল আমিন শিশির, ডা: মেহেদী হাসান, ইয়াফেজ ইস্তেহাদ দ্বীপ, নাজমুল জোয়াদ্দার, নয়ন পাল, মো. জয়নাল ফরাজী, মো. সাইফুর রহমান সুজন, শিউলী বিশ্বাস, জি এম শহিদুল ইসলাম, চার্টার্ড একাউন্টেন্ট মো: কামরুজ্জামান, মলয় কান্তি বালা, সাইফুল ইসলাম সবুজ, ডা: সফিকুর রহমান, ইঞ্জিঃ তুহিন প্রমুখ।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।