সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা সাংবাদিক ইউনিয়নের শোক | চ্যানেল খুলনা

খুলনা সাংবাদিক ইউনিয়নের শোক

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সদস্য ও দৈনিক পূর্বাঞ্চলের সহ-সম্পাদক শেখ মাহমুদ হাসান সোহেলের পিতা সাবেক ব্যাংক কর্মকর্তা এম এ হান্নান (৭১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। গতকাল রবিবার বিকেল ৩টায় বার্ধক্যজনিত কারনে সিদ্দিকীয়া মহল্লার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ এশা সিদ্দিকীয়া জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজের জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুর সংবাদ শুনে শোকাহত পরিবারের পাশে ছুটে যান খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, কেইউজে’র সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, কেইউজে’র সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাটসহ সাংবাদিক নেতারা। এসময় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
এদিকে শেখ মাহমুদ হাসান সোহেলের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
বিবৃতিদাতারা হলেন- সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবীর ও মহেন্দ্রনাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।