সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনা সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

চ্যানেল খুলনা ডেস্কঃ বিএফইউজে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নবম ওয়েজবোর্ডের বিরুদ্ধে নোয়াবের মামলার প্রতিবাদ, গণমাধ্যমকর্মী আইন পাশ, ছাঁটাই বন্ধসহ সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) উদ্যোগে ইউনিয়ন কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন কবীর এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নেয়ামুল হোসেন কচি’র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন মিন্টু।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়, বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা, বিএফইউজে’র সাবেক নির্বাহী সদস্য আসাদুজ্জামান রিয়াজ, বাপ্পী খান, মিলন হোসেন, রীতা রানী দাস, শরিফুল ইসলাম বনি, হাসানুর রহমান তানজির, সাগর সরকার, হেলাল মোল্লা প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে নবম ওয়েজবোর্ডের বিরুদ্ধে নোয়াবের মামলা প্রত্যাহার ও নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবি জানান।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

কুয়েটে ‘ওয়েব কন্টেন্ট অ্যান্ড এমপ্লয়ি অ্যাটেনডেন্স ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুবিতে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি প্রক্রিয়ায় প্রথমবারের মতো চালু হলো দক্ষতা উন্নয়ন পরীক্ষা

৬ দফা দাবিতে খুলনায় পাট শ্রমিক দলের মানববন্ধন

উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ : প্রতিমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।