সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা মহানগর বিএনপির দুই দিনের কর্মসুচি গ্রহন | চ্যানেল খুলনা

খুলনা মহানগর বিএনপির দুই দিনের কর্মসুচি গ্রহন

মহানগর স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মদিন উপলক্ষে দুই দিনের কর্মসুচি গ্রহন করেছে খুলনা মহানগর বিএনপি।

মঙ্গলবার (৮ জানুয়ারী) দুপুরে নগরীর ওয়েস্টান-ইন হোটেলের হলরুমে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, থানা কমিটির সভাপতি / সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং অংগ ও সহযোগি সংগঠনের যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

কর্মসুচির মধ্যে রয়েছে ওয়ার্ড ও ইউনিয়নে দোয়া মাহফিল, লিফলেট বিতরণ ও শীতবস্ত্র বিতরণ। জাসাসের উদ্যোগে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা। মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক স ম আ, রহমান, বেগম রেহেনা ঈসা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ুন কবীর, শেখ হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, এড. শেখ মোহাম্মদ আলী, মোল্লা ফরিদ আহমেদ, মো. হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আসাদুজ্জামান আসাদ, বিপ্লবুর রহমান কুদ্দুস, জাকির ইকবাল বাপ্পী, মতলেবুর রহমান মিতুল, মোঃ নাসির উদ্দিন প্রমূখ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের দেশজুড়ে গণমিছিলের ঘোষণা

ভালো স্কুলগুলোকে ‘গলাটিপে হত্যা’ করা হয়েছে: শফিকুর রহমান

স্বরাষ্ট্রমন্ত্রী ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও থামাতে ব্যর্থ সরকার

মাজারে ‘পীর’ হত্যার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চায় এবি পার্টি

চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম তুললেন সেই ফারজানা সিঁথি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।