সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল | চ্যানেল খুলনা

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

খুলনা মহানগর পুলিশের বিভিন্ন থানায় কর্মরত ১১ জন অফিসার ইনচার্জ ওসি পদে রদবদল করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) কেএমপি সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পরিদর্শক নিরস্ত্র পদমর্যাদার কর্মকর্তাদের বিভিন্ন থানায় নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসএম জাবীদ হাসানকে খালিশপুর থানায়, মুঃ মোরাদুল ইসলামকে দৌলতপুর থানায়, মো. হালিমুর রহমানকে আড়ংঘাটা থানায়, লোকমান হোসেনকে নগর গোয়েন্দা শাখায় এবং মো. আবুল বাশারকে খানজাহান আলী থানায় দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া দৌলতপুর থানার ওসি মো. শফিকুল ইসলামকে খুলনা থানায়, খালিশপুর থানার ওসি মো. তৌহিদুজ্জামানকে নগর গোয়েন্দা শাখায়, মো. হেলাল উদ্দিনকে হরিণটানা থানায় এবং রেশন স্টোরের ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেনকে লবণচরা থানায় বদলি করা হয়েছে।

আড়ংঘাটা থানার ওসি শাহজাহান আহমেদকে নগর গোয়েন্দা শাখায় এবং ওসি প্রসিকিউশন মোশারফ হোসেনকে কেএমপির রেশন স্টোরের ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।