সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি মিলন, সেক্রেটারি রাকিব | চ্যানেল খুলনা

খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি মিলন, সেক্রেটারি রাকিব

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন করা হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন রাকিব হাসান।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে নগরীর আল-ফারুক সোসাইটিতে ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

২০২৫ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত আরাফাত হোসেন মিলনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আরাফাত হোসেন মিলন শাখা সেক্রেটারি হিসেবে রাকিব হাসানকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করলেন উপাচার্য ও উপ-উপাচার্য

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়ে যায়: তারেক রহমান

চাঁদাবাজ, দখলদারদের হাতে ক্ষমতা দিলে দেশ ও সংখ্যালঘু কেউই নিরাপদ থাকবে না : গোলাম পরওয়ার

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।