সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা বিএমএ সভাপতি ডা. বাহারকে আ.লীগ থেকে বহিষ্কার | চ্যানেল খুলনা

খুলনা বিএমএ সভাপতি ডা. বাহারকে আ.লীগ থেকে বহিষ্কার

চ্যানেল খুলনা ডেস্কঃ ফেসবুকে সরকার প্রধান ও দলীয় প্রধানের বিরুদ্ধে স্ট্যাটাস, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদান এবং তা প্রত্রিকায় প্রকাশিত হওয়ায় খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও জেলা বিএমএ’র সভাপতি ডা. শেখ বাহারুল আলমকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে কেন তাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হবে না, তা আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শেখ হারুনুর রশীদের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাভোকেট সুজিত অধিকারী, সহ-সভাপতি সাবেক সাংসদ মোল্যা জালাল উদ্দিন, সহ-সভাপতি অ্যাভোকেট কাজী বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান বাবু এমপি, সহ সভাপতি ও পাইকগাছা উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, সহ সভাপতি বি এম এ সালাম, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জামাল, ত্রাণ সম্পাদক অ্যাভোকেট নিমাই চন্দ্র রায়, দফতর সম্পাদক অ্যাভোকেট ফরিদ আহম্মেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম, উপ দফতর সম্পাদক অ্যাভোকেট শাহ আলম, সদস্য অ্যাভোকেট রবীন্দ্র নাথ মন্ডল, অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, নুরে আলম জোয়াদ্দার প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।