সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
“খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রণয়ন ও কার্যকরী বাস্তবায়ন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু | চ্যানেল খুলনা

“খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রণয়ন ও কার্যকরী বাস্তবায়ন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রণয়ন ও কার্যকরী বাস্তবায়ন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ২০ মার্চ শনিবার সকাল ০৯.০০ টায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ সভাকক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্র্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর উর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা এবং হিসাববিজ্ঞান ও আর্থিক ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান জনাব এম. আমিনুর এবং সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ।
কর্মশালায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তির পটভূমি; চুক্তি প্রণয়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন; খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ বার্ষিক কর্মসম্পাদন চুক্তির কৌশলগত উদ্দেশ্য, অগ্রাধিকার, কার্যক্রম, কর্মসম্পাদন সূচক এবং লক্ষমাত্রাসমূহ এবং এ সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, পরিচালক, দপ্তর প্রধান ও গ্রেড-১০ থেকে তদুর্দ্ধ গ্রেডের কর্মকর্তাগণকে তিনটি গ্রুপে ভাগ করে আগামী ২২ মার্চ পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা চলবে।-সংবাদ বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খালিশপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খুলনায় সাসের আঞ্চলিক কার্যালয় ও ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন

খুলনায় বিডি ন্যাশনাল ট্রফি সিজন ৪ এর পুরস্কার বিতরণ

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, জরিমানা

জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।