সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা জেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ | চ্যানেল খুলনা

খুলনা জেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ

বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা জেলা যুবলীগের উদ্যোগে আজ শুক্রবার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১০টায় রূপসা মহাবিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
এসময় উপজেলা যুবলীগের আহ্বায়ক এবিএম কামরুজ্জামানের সভাপতিত্বে এক সুধী সমাবেশ প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা যুবলীগের সভাপতি মো. কামরুজ্জামান জামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস, আসাদুজ্জামান রিয়াজ, জামিল খান, মফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না, মুস্তাফিজুর রহমান মুক্তার, কামরুল হোসেন বুলবুল, যুবলীগ নেতা প্রজেন দাস, হারুন মোল্লা, প্রদীপ বিশ্বাস, সরদার নূরুজ্জামান, মাহফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, রাফেল হোসেন বাবু, রেজাউল ইসলাম, তালিউর রহমান সানি, বিবেক আনন্দ রায়, কবির আহমেদ মনা, আকাশ, আরিফুল ইসলাম কাজল, আল মোমিন লিটন, এস এম আশফাকুর রহমান রাজিব, সুব্রত বাগচি, ইমন বাগচি, বাদশা মিয়া, আশিষ রায়, মজিদ শেখ, শাহনেওয়াজ কবির টিংকু, নোমান ওসমানী রিচি, রতন মন্ডল, মারুফ খান, আব্দুল রশিদ, মো. জাকির শেখ, আবুল কালাম আজাদ, বাবুল মোল্লা, সাইফুল ইসলাম শাওন, তারেক আজিজ, চিশতি নাজমুল বাশার, মফিজুর রহমান মুন্না, আবিদ হাসান ফাহিম।
এসময় কলেজ চত্বরে একটি জলপাই গাছের চারা রোপনের মধ্য দিয়ে কর্মসূচি সূচনা করা হয়। পরে দলীয় কর্মী ও সাধারণ কর্মীদের মধ্যে গাছ বিতরণ করা হয়।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।