সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে শেখ রিজিয়া নাসেরের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল | চ্যানেল খুলনা

খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে শেখ রিজিয়া নাসেরের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এবং সেখ সালাহউদ্দিন জুয়েলের মাতা শেখ রিজিয়া নাসেরের আত্মার মাগফিরাত কামনা করে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে আজ (শুক্রবার) জুম্মাবার কালেক্টরেট জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনার (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক জিয়াউর রহমান দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, জেলা প্রশাসনের কর্মকর্তা, মসজিদের ইমামসহ মুসল্লীরা উপস্থিত ছিলেন।
পরে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।