সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয় | চ্যানেল খুলনা

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়

উৎসবমুখর পরিবেশে খুলনা জেলা ক্রীড়া সংস্থা’র কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। মোল্লা খায়রুল ইসলাম নেতৃত্বাধীন সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। ঘোষিত ফলাফলে বিপুল ভোটে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোল্লা খাইরুল ইসলাম। তিনি ১৫৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইমতিয়াজ হোসেন পিলু পেয়েছেন ৫৩ ভোট।

এবারের নির্বাচনে সহ-সভাপতি এস এম মোয়াজ্জেম রশীদ দোজা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শাহ্ আসিফ হোসেন রিংকু ও মোঃ জুলফিকার আলী খান, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে শেখ হেমায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আশরাফুল আলম নান্নু ও মোঃ বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ পদে হাসান জাহাঙ্গীর মুকুল বিজয়ী হয়েছেন।

এছাড়া ১৩ জন কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন, শফিউল আলম সবুজ, মোঃ মাহমুদুল হক সেতু, এ জে এম অহিদুল ইসলাম সেলিম, মোঃ ইয়াসিন খান, মোঃ তরিকুল ইসলাম (সাংবাদিক), মোঃ ইকরামুল কবির মিল্টন, মোঃ আজিজুর রহমান জুয়েল, মোঃ তরিকুল ইসলাম, এ কে এম শহিদুল ইসলাম, কাজী নূর মোহাম্মদ, মিজানুর রহমান ও মোঃ রেজানুল ইসলাম।

নির্বাহী সদস্য উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (সংরক্ষিত) পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হন এমডি খায়রুল ইসলাম খান, মোহাম্মাদ আরিফুর রহমান। নির্বাহী সদস্য মহিলা (সংরক্ষিত) পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন আয়শা আক্তার শুকতারা ও খালেদা পারভীন।

এবারের খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ভোটার সংখ্যা ২২২ জন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা জেলা স্টেডিয়াম ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়

ব্যালন ডি’অরে ষষ্ঠ মেক্সিকান কুইনোনেস

খুলনায় প্রীতি ফুটবল ম্যাচে জয়ী টিম রূপালী বাংলাদেশ

‘মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহ থাকলে সে ফুটবল বোঝে না’

ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন মেসি, নেই রোনালদো

মেসিকে সম্মান জানাতে ফুটবল ম্যাচে ‘১০ মিনিটে’ থামবে খেলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।