সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব নির্বাচিতদের সালাম মূর্শেদী এমপি’র শুভেচ্ছা ও অভিনন্দন | চ্যানেল খুলনা

খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব নির্বাচিতদের সালাম মূর্শেদী এমপি’র শুভেচ্ছা ও অভিনন্দন

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের খুলনা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে শেখ মোঃ আবু হানিফ সভাপতি ও মোঃ আজিজুর রহমান রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী অভিনন্দন জানিয়েছেন। এছাড়া তিনি খুলনা মহানগরীর নব নির্বাচিত সভাপতি এম. এ নাসিম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল নির্বাচিত হওয়ায় তাদেরকে ও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় সালাম মূর্শেদী এমপি বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়েছেন তাদের মাধ্যমে স্বেচ্ছাসেবক লীগ আরো বেশি সংগঠিত হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন হিসাবে সব চেয়ে বড় ভূমিকা রাখবে। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।