সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিল রায়হান | চ্যানেল খুলনা

খুলনা কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিল রায়হান

কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন খুলনার ফুলতলা উপজেলার শিক্ষার্থী রায়হান শেখ। রোববার (৩০ এপ্রিল) খুলনা জেলা কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নেয় মানবিক বিভাগের এই শিক্ষার্থী। নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হিসেবে কারাগারে থাকায় তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই সুযোগ দেওয়া হয়।

খুলনা জেলা কারাগারের জেলার মো. এনামুল কবির বলেন, নারী ও শিশু নির্যাতন মামলায় এক মাস ধরে কারাগারে রয়েছে রায়হান। তার আবেদনের প্রেক্ষিতে আদালতের আদেশের প্রেক্ষিতে তাকে বোর্ড কর্তৃপক্ষের নিয়ম ও নীতি মেনে কারাগারের একটি কক্ষে পরীক্ষা নেওয়া হচ্ছে। সে ফুলতলা উপজেলার শিক্ষার্থী। কারাগার থেকে পরীক্ষা কেন্দ্র দূরে হওয়ায় খুলনা জিলা স্কুল থেকে তার পরীক্ষার প্রশ্ন ও খাতার ব্যবস্থা করা হয়েছে।
এ বছর খুলনা মহানগরী ও জেলার ৯০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ২৯ হাজার ৬১৭ জন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।