সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জলবায়ু পরিবর্তনজনিত কারণে খুলনাসহ উপক‚লীয় অঞ্চলের মানুষ অর্থাৎ আমরা সর্বোচ্চ ঝুঁকিতে আছি। লবনাক্ততা, তাপদাহ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ¡াস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হচ্ছি। এই ঝুঁকি মোকাবেলায় প্রধানমন্ত্রী সারাদেশে পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে কেসিসিও আগামী ছয় মাসে মহানগরীতে পঞ্চাশ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে।

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রবিবার সকালে কেসিসি পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। অনুষ্ঠানে প্রশাসক বৃক্ষরোপণ, বৃক্ষের পরিচর্যা, প্রত্যেকের বাড়ির আঙ্গিনাসহ আশপাশ পরিচ্ছন্ন রাখা এবং ড্রেনে বর্জ্য না ফেলার জন্য সকল শিক্ষার্থীদের প্রতি আহŸান জানান। সম্মিলিত প্রচেষ্টায়ই খুলনাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং জলবায়ু পরিবর্তনে সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ ঝুঁকি মোকাবেলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মোঃ রেজা রশীদ, অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শাহিদুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমানসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।