সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের নির্বাচন সমপন্ন সভাপতি কবির ও সাধারণ সম্পাদক বেল্লাল | চ্যানেল খুলনা

খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের নির্বাচন সমপন্ন সভাপতি কবির ও সাধারণ সম্পাদক বেল্লাল

খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের নির্বাচন-২০২২ সমপন্ন হয়েছে। ১৯ মে বৃহস্পতিবার ৭নং রুজভেল্ট জেটি ঘাট রোডস্থ ওয়াসা ভবনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে এ নির্বাচন সমপন্ন হয়।
এতে সভাপতি পদে ছাতা প্রতিক নিয়ে ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ কবির হোসেন, তার প্রতিদন্ধী আম প্রতিক নিয়ে শেখ বাবুল হোসেন ৬৩ ভোট ও চেয়ার প্রতিক নিয়ে জিএম আব্দুল গফফার ৩৪ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে দেয়াল ঘড়ি প্রতিক নিয়ে ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হন এস এম মাহবুবুর রহমান, তার প্রতিদন্ধী আনারস প্রতিক নিয়ে সরদার সাইফুল ইসলাম ৬৬ ভোট ও হরিণ প্রতিক নিয়ে মোঃ রবিউল ইসলাম ২৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মাছ প্রতিক নিয়ে ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ বেল্লাল হোসেন, তার প্রতিদন্ধী হারিকেন প্রতিক নিয়ে আনিসুর রহমান মোড়ল ৯১ ভোট ও পানির ট্যাপ প্রতিক নিয়ে মোঃ শাহাদৎ সিকদার ৮ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে বই প্রতিক নিয়ে ১১০ ভোট পেয়ে নির্বাচিত হন শেখ আব্দুল মোতালেব, তার প্রতিদন্ধী টেবিল প্রতিক নিয়ে মোঃ রবিউল ইসলাম ৯০ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মোরগ প্রতিক নিয়ে মোঃ একরামুল হোসেন ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদন্ধী মোঃ রফিকুল ইসলাম ঘোড়া প্রতিক নিয়ে ৯১ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে পানির বোতল প্রতিক নিয়ে মোঃ শাহ রিয়াজ তুষার ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদন্ধী কাজী ইলিয়াছ হোসেন কলম প্রতিক নিয়ে ৮৩ ভোট পেয়েছেন। প্রচার সম্পাদক পদে রেডিও প্রতিক নিয়ে মোঃ লিয়াকত হোসেন ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদন্ধী মোঃ ইয়াছির আরাফাত তারা প্রতিক নিয়ে ৯০ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে কবুতর প্রতিক নিয়ে আল আমিন বিশ্বাস ১১২ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদন্ধী নিজাম উদ্দীন আকন্দ টেলিভিশন প্রতিক নিয়ে ৮৭ ভোট পেয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কোদাল প্রতিক নিয়ে মোঃ হাবিবুর রহমান ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদন্ধী এস এম নাজমুল করিম ফুটবল প্রতিক নিয়ে ৯৫ ভোট পেয়েছেন। খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়ন সাধারণ নির্বাচন-২০২২ পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।