সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ৩ দিনব্যাপী বসন্ত বরণ উৎসব শুরু | চ্যানেল খুলনা

খুলনায় ৩ দিনব্যাপী বসন্ত বরণ উৎসব শুরু

খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে খুলনা অনলাইন শপিং এর আয়োজনে ৩ দিনব্যাপী বসন্ত বরণ উৎসব শুরু হয়েছে।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এই বসন্ত বরণ উৎসব উপলক্ষে আয়োজিত বসন্ত মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন, নির্বাহী সদস্য মোঃ তরিকুল ইসলাম, মোঃ শাহ আলম ও শেখ মোঃ সেলিম, সদস্য দেবব্রত রায়, শেখ কামরুল আহসান, কৌশিক দে, আলমগীর হান্নান, গোলাম মোস্তফা, দিলীপ বর্মনসহ অন্যান্য সাংবাদিক ও অতিথিবৃন্দ।
খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে শনিবার ১২ ফ্রেব্রুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৪টা পর্যন্ত ৩ দিনব্যাপী যথাযথ স্বাস্থ্য বিধি মেনে এই বসন্ত মেলা চলবে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে স্বনামধন্য কয়েকটি স্টল এবারের বসন্ত মেলায় অংশ নিচ্ছে। মেলার স্টলগুলোতে দেশি-বিদেশি বিভিন্ন রকমারী পণ্য, পিঠাসহ খাবার সামগ্রী পাওয়া যাচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।