সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ১ম একতা বন্ধু সংঘ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনায় ১ম একতা বন্ধু সংঘ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খুলনা মহানগরীতে শুরু হয়েছে ১ম একতা বন্ধু সংঘ ফুটবল টুর্নামেন্ট-২০২০। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় খুলনা টেক্সটাইল মিলস্ কলোনী মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা শিকদার।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন সোনাডাঙ্গা আইফুল স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগ নেতা মো. নূর ইসলাম ফরাজী। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ সাকিব, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি জনি বসু, ১৭নং ওয়ার্ড যুবলীগ নেতা জালাল মৃধা, ছাত্রলীগ নেতা জয়নাল ফরাজী, আইফুল স্মৃতি সংঘের সাবেক সাধারণ সম্পাদক আলম শরীফ, ছাত্রলীগ নেতা চৌধুরী রোমেল, যুবনেতা বিদ্যুৎ নন্দী আপন।
একতা বন্ধু সংঘের সভাপতি অমিত দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবা দাসের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন সোহরাব আকন, ইয়াসিন ঢালী, রায়হান রানা, মাহবুব, কাশেম ফরাজী, শাকিল, নাজমুল, আজাহার মৃধা, জুম্মান ঢালী, রায়হান চৌধুরী, রাহাত জোমাদ্দার প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়। পরে দুরন্ত পার্টনার্স টাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে এইচপিবিসিকে পরাজিত করে। ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ক্রীড়া ব্যক্তিত্ব সুজন আকন।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।