সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় হোম কোয়ারেন্টিনে ১১০৭ | চ্যানেল খুলনা

খুলনায় হোম কোয়ারেন্টিনে ১১০৭

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা ভাইরাস প্রতিরোধে খুলনায় রোববার (২২ মার্চ) পর্যন্ত বিদেশফেরত ১১০৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়াও ১৭ জনকে কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে।
রোববার (২২ মার্চ) সকাল ১০ টায় খুলনা সিভিল সার্জনের দপ্তর ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখা থেকে এ তথ্য জানা গেছে।
কোয়ারেন্টিনে যাদের রাখা হয়েছে তারা সম্প্রতি ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে ফিরেছেন। হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের মধ্যে রয়েছেন খুলনার দাকোপে ৬১ জন, বটিয়াঘাটায় ১৬ জন, রূপসায় ৭৮ জন, তেরখাদায় ১৪ জন, দিঘলিয়ায় ১২ জন, ফুলতলায় ২২ জন, ডুমুরিয়ায় ৪ জন, পাইকগাছায় ৭১ জন, কয়রায় ৯৫ জন ও খুলনা মহানগরীতে ৭৩৪ জন। ছাড়পত্র পেয়েছেন তেরখাদার ৩ জন, দাকোপের ৬ জন, রূপসায় ৪ জন ও পাইকগাছায় ৪ জন।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, ‘করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে বিদেশ ফেরত ব্যক্তিদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে সরকার। যারা মানছেন না তাদের আইনের আওতায় আনা হচ্ছে। চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, খুলনায় যারা বিদেশ থেকে এসেছেন তারা করোনা ভাইরাসে আক্রান্ত নন।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় ফের ডায়াগনস্টিক সেন্টারে হামলা, সিসিটিভিতে শনাক্ত ৪-৫ জন

খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

তারেক রহমানের সফর ঘিরে খুলনায় উৎসবের আমেজ, ৫ নভেম্বর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন

খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ ‘আশিক গ্রুপের’ দুই সদস্য গ্রেপ্তার

খুলনায় চাইনিজ প্যালেসে হামলা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।