সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় মোবাইল অ্যাপের মাধ্যমে শাক-সবজি, দুধ, ডিম কেনা যাবে | চ্যানেল খুলনা

খুলনায় মোবাইল অ্যাপের মাধ্যমে শাক-সবজি, দুধ, ডিম কেনা যাবে

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী লকডাউনের ফলে প্রান্তিক কৃষক, পোল্ট্রি ও ডেইরি খামারীদের উৎপাদিকত পণ্য মোবাইল অ্যাপের মাধ্যমে বাজারজাতকরণের উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে খুলনা জেলা প্রশাসন। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের তত্ত্বাবধানে তৈরি ‘হাতের মুঠোয় কাঁচা বাজার’ নামক অ্যাপের মাধ্যমে ক্রেতা ঘরে বসেই ন্যায্য মূল্যে বাজার করতে পারবেন।

অ্যাপের ‘ঘরে বসে কৃষি বাজার করি’ কার্যক্রমের আওতায় শাক-সবজি, কাঁচা তরকারি, ফলমূল ইত্যাদি কেনা যাবে। ‘ডিজিটাল সুন্দরবন প্রোটিন হাউজ’ কার্যক্রমের আওতায় আমিষ জাতীয় পণ্য ডিম, দুধ ইত্যাদি কেনা যাবে।

গুগল প্লে-স্টোর থেকে ‘হাতের মুঠোয় কাঁচা বাজার’ অ্যাপটি সহজেই ডাউনলোড করা যাবে। ভোক্তা সাধারণ তাদের পছন্দ অনুযায়ী অর্ডার করলে ন্যায্য মূল্যের বিনিময়ে জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক দল ঘরে ঘরে পণ্য পৌঁছে দিবে।

খুলনা জেলা প্রশাসনের এ উদ্যোগটি বাস্তবায়নে সহযোগীতা করেছে খুুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রাণিসম্পদ অফিস এবং খুলনা কৃষি বিপণন অধিদপ্তর।

খুলনা জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।