সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় মাস্ক না পরায় ২৭১ জনকে লক্ষাধিক টাকা অর্থদন্ড, আটক ১৫৫ | চ্যানেল খুলনা

খুলনায় মাস্ক না পরায় ২৭১ জনকে লক্ষাধিক টাকা অর্থদন্ড, আটক ১৫৫

খুলনায় মাস্ক না পরায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২৭১ জনকে ১ লাখ ১৮ হাজার ২শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে আটক করা হয়েছে ১৫৫ জনকে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) খুলনা মহানগরীর আটটি মেট্রোপলিটন থানায় এবং খুলনা জেলার ৯টি উপজেলায় একযোগে অভিযান চালিয়ে এ অর্থদন্ড প্রদান করা হয়। করোনাভাইরাস সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ওয়েভ মোকাবেলার প্রস্তুতি হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এদিকে গত ৯ নভেম্বর থেকে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টে মোট ৭৭০টি মামলায় ৩৮২ জনকে ৩ লাখ ৮৮ হাজার ৮৭০ টাকা জরমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের মিডিয়া সেলের সূত্রে জানা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যসজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী তত্ত্বাবধানে আজ খুলনা মহানগরের আটটি মেট্রোপলিটন থানায় এবং খুলনা জেলার ৯টি উপজেলায় একযোগে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৬টি ভ্রাম্যমান টিমের মাধ্যমে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত খুলনা মহানগর ও উপজেলাসমূহের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে মাস্ক পরিধান না করা এবং যথাযথ স্বাস্থ্যবিধি না মানার দায়ে মোট ২৫৯টি মামলায় ২৭১ জনকে ১ লাখ ১৮ হাজার ২ শ’ টাকা জরিমানা করা হয় এবং ১৫৫ জনকে আটক করা হয়। ‘দণ্ডবিধি, ১৮৬০’ এর ২৬৯ ধারা এবং ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক এসব জরিমানা করা হয়।

সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত ৮ নভেম্বর খুলনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে ৯ নভেম্বর থেকে জেলা প্রশাসন কঠোর অবস্থা গ্রহণ করে। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেন মহানগরস্থ মেট্রোপলিটন থানা পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সদস্যগণ এবং উপজেলাসমূহে স্ব-স্ব থানা পুলিশের সদস্যগণ। করোনাভাইরাসের দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।