সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১১৭ মামলা | চ্যানেল খুলনা

খুলনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১১৭ মামলা

খুলনায় করোনা সংক্রমণ বাড়তে থাকার ফলে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (২৩ মার্চ) খুলনার ডাক বাংলা, শিববাড়ি, সার্কিট হাউজ মোড়, নিউমার্কেট, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, খালিশপুর, দৌলতপুরসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। একই সঙ্গে ৯টি উপজেলায় নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি)’র নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে মাস্ক পরিধান না করায় ১১৭টি মামলায় মোট ৫০ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং নির্মূল) আইন, ২০১৮’ ও ‘দণ্ডবিধি, ১৮৬০’ বিধান অনুসারে এই শাস্তি প্রদান করা হয়।

জানা গেছে, খুলনায় হঠাৎ করেই বেড়েছে করোনার সংক্রমণ। গত ৭দিনে খুলনায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৯ জন। এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৭ হাজার ৫৫৮ জন। তার মধ্যে শুধুমাত্র মেট্রোপলিটন এলাকায় আক্রান্ত হন ৬ হাজার ৪৪ জন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার

খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

পরিকল্পিত মহানগরী কেবল বহুতল ভবন নয় পর্যাপ্ত সবুজ ও খোলা বাতাস থাকা আবশ্যক

খুলনায় বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সক্রিয় সদস্য রবিউল গ্রেপ্তার**

খুলনায় ৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।