সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বিশ্ব বেতার দিবস পালিত | চ্যানেল খুলনা

খুলনায় বিশ্ব বেতার দিবস পালিত

চ্যানেল খুলনা ডেস্কঃ বেতারের অনুষ্ঠানমালায় বৈচিত্র্য আনতে পারলে বেতার আরও জনপ্রিয় হবে।
শ্রোতার চাহিদা আর সময়কে বিবেচনায় নিয়ে বেতারের অনুষ্ঠান তৈরি ও প্রচার করা গেলে শ্রোতারা উপকৃত হবে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
খুলনা বেতার প্রাঙ্গণে আজ (বৃহস্পতিবার) বিশ্ব বেতার দিবসের আলোচনা সভায় বক্তারা এসব অভিমত ব্যক্ত করেন। বিশ্ব বেতার দিবসের এবারের প্রতিপাদ্য ‘বেতার ও বৈচিত্র্য’।
অতিথিরা বলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উত্তরসুরী হলো বেতার। দেশের স্বাধীনতা সংগ্রামে বেতারের অবদান অনস্বীকার্য। সরকার বেতারকে আরও জনপ্রিয় ও তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য কমিউনিটি রেডিও চালু করেছে।
অনুষ্ঠানে জানানো হয়, তথ্য প্রযুক্তির এই যুগে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোন স্থান থেকে িি.িনবঃধৎ.মড়া.নফ ওয়েবসাইটে এবং বেতার অ্যাপসের মাধ্যমেও বেতার সকল অনুষ্ঠান শোনা যাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হাবিবুল হক খান। বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক পরিচালক মো. বশির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এবং সুন্দরবন একাডেমি নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির। স্বাগত জানান উপ-বার্তা নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।