সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় বিআরটিএ'র জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত | চ্যানেল খুলনা

খুলনায় বিআরটিএ’র জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্য নিয়ে রবিবার (২২ অক্টোবর) সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনার সহযোগিতায় জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিথিরা বলেন, দুর্ঘটনারোধে সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হলে চালক, পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকতে হবে। নিজে সচেতন না হলে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাঁরা আরও বলেন, সড়ক দুর্ঘটনায় দেশে দৈনিক গড়ে ১৩ জন মানুষ মৃত্যুবরণ করে। যা ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নেমে আসবে বলে আশা করা যায়। চালকরা আইন মেনে গাড়ি চালালে সড়কে দুর্ঘটনা কমানো সম্ভব। সড়ক নিরাপদ করতে সরকার ২০১৮ সালে নতুন আইন প্রণয়ন করেছে। এই আইন যথাযথভাবে সকলে মেনে চললে সড়ক দুর্ঘটনা কমে আসবে বলে অতিথিরা মন্তব্য করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা বিআরটিএ’র বিভাগীয় পরিচালক প্রকৌশলী মোঃ মাসুদ আলম, খুলনা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোঃ ইব্রাহীম খলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এসএম আল-বেরুনী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাদিকুল ইসলাম, বিআরটিসি’র ম্যানেজার মোঃ রাজু মোল্যা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, নিরাপদ সড়ক চাই এর মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, জেলা শাখার সহসভাপতি মোঃ তরিকুল ইসলাম, মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন (সোনা) প্রমুখ বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করে খুলনা বিআরটিএ’র সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ।

অনুষ্ঠানে জানানো হয়, খুলনা বিআরটিএ’র উদ্যোগে অক্টোবর মাসব্যাপী মহানগরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক দুর্ঘটনারোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে।

এর আগে খুলনার শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

উপাচার্যের বক্তব্য অস্বীকার ও খুবি সাংবাদিককে প্রশাসনের তলবি চিঠি, খুবিসাসের নিন্দা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সংবাদপত্রের কালো দিবসে এমইউজের কর্মসূচি

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।