সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বাস মালিক-শ্রমিকদের সড়ক অবরোধ | চ্যানেল খুলনা

খুলনায় বাস মালিক-শ্রমিকদের সড়ক অবরোধ

চার দফা দাবিতে খুলনার বাস মালিক-শ্রমিকরা যৌথভাবে সড়ক অবরোধ করেছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় খুলনার জিরো পয়েন্টে এ অবোরোধ কর্মসূচী পালিত হয়।

পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।
তাদের দাবিনামা হলো-বিআরটিএ বাস ডিপো-টু-ডিপো যাত্রীবহনের নিয়ম থাকলেও তারা তা করছে না। তারা অবৈধ পন্থায় খুলনা, সাতক্ষীরা, কালিগঞ্জ, শ্যামনগরের লোকাল যাত্রী বহন করছে। এ নিয়ে অন্য কোম্পানীর বাস শ্রমিকদের সাথে প্রায় বিরোধ সৃষ্টি হয়। অবিলম্বে বিআরটিএ বাস নিয়ম অনুযায়ী যাত্রীবহন করবে। সাতক্ষীরা-কালিগঞ্জের কিছু অবৈধ মাইক্রোবাস (মাছের টায়ার গাড়ি হিসেবে পরিচিত) লোকাল যাত্রী টানাটানি ও বহন করে। এ নিয়ে বাস শ্রমিকদের সাথে প্রায় দ্বন্দ্ব হয়। তাদের যাত্রীবহন বন্ধ করতে হবে। থ্রী-হুইলার ও মাহেন্দ্রা জেলার ভিতরে চলার কথা থাকলেও তারা মেট্রোর ভিতরে ঢুকে (খুবির সামনে, পেট্রোল পাম্পের সামনে, জিরো পয়েন্ট) অবৈধভাবে যাত্রী তুলে তা চুকনগর, আঠারো মাইল, সাতক্ষীরায় চলাচল করে। এ নিয়ে বাস শ্রমিকদের সাথে থ্রি-হুইলার চালকদের দ্বন্দ্ব লেগেই থাকে।

বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানালেও কোন সুফল বয়ে আনেনি। থ্রীহুইলার চালকদের অবৈধভাবে যাত্রী বহন বন্ধ করতে হবে। হাইকোট কর্তৃক দেশের দক্ষিণাঞ্চলীয় ১০টি জেলায় স্ব-স্ব জেলা প্রশাসককে সড়কে অবৈধ যান চলাচলে বন্ধের নির্দেশ দেন। সড়কে শৃংখলা ফেরাতে অবিলম্বে সেই আদেশের বাস্তবায়ন চায় বাস মালিকরা। অন্যথায় ক্ষুব্দ বাস মালিক-শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিলে মালিক সমিতি বা শ্রমিক ইউনিয়ন দায় ভার বহন করবে না। এ জন্য প্রশাসন দায়ী থ্কাবে।
খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির স্টাফ শেখ সরওয়ার হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সকালে জিরো পয়েন্টে থ্রি-হুইলার চালকরা বাসে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বাসের সুপার ভাইজার ও হেলপারকে মারধর করে। খবর পেয়ে উত্তেজিত বাস মালিক ও শ্রমিকরা ঘটনাস্থলে যান ও তাৎক্ষণিক বাস চলাচল বন্ধ করে দেয় এবং সড়ক অবরোধ করেন।

এ সময় হরিণটানা ও লবণচরা থানার ওসি এসে তাদের সাথে কথা বলেন। তারা উধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে এসব সমস্যা সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।