সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহবান সিটি মেয়রের

খুলনায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (বৃহস্পতিবার) সকালে খুলনা সার্কিট হাউস চত্বরে সমাজের অনগ্রসর, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে চাল, ডাল, তেল, আলু, সাবান, মাস্কসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণকালে দুর্যোগ মোবাবেলায় সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহবান জানান সিটি মেয়র। যতদিন এই করোনাভাইরাস নিয়ন্ত্রণে না আসবে ততদিন ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। তিনি বলেন, সবকিছু সরকারের একার পক্ষে সম্ভব নয়। সকলের সহযোগিতায় এ দুর্যোগ থেকে উত্তরণ সম্ভব।

এসময় খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সারোয়ার আহমেদ সালেহীন, উপপুলিশ কমিশনার মোঃ এহসান শাহ এবং খুলনা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।

সিটি মেয়র ও জেলা প্রশাসক দুইশ জনের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।