সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ন্যায্যমুল্যে লিমিটেড এর উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনায় ন্যায্যমুল্যে লিমিটেড এর উদ্বোধন

খুলনায় সাপ্লাই চেইন এন্ড ডিজিটাল মার্কেট প্লাটফম ন্যায্যমুল্যে লিমিটেড এর কার্যক্রম এবং অফিস উদ্বোধন করা হয়েছে।
আমদানীকৃত গাড়ীসহ সকল ধরনের পন্যসামগ্রী সকল স্তরের মানুষের দোরগোড়ায় সুলভ মূল্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুক্রবার সন্ধায় ন্যায্যমুল্যে প্রাইভেট লিমিটেড এর শুভ উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মেশকাত হোসেন এবং চেয়ারম্যান সোহানা আক্তার যুথি এ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীর লিগ্যালএ্যাডভাইজার মো: শরিফুল ইসলাম, এই আর এডমিন এবং একাউন্ট ম্যানেজার মো: আশিক ইশতিয়াক, হেড অব মার্কেটিং জাহিদ হোসেন সোহান, এক্সিকিউটিভ মার্কেটিং অফিসার মো: মোয়াজ্জেম হোসেন, সুরভী আহম্মেদ,আহমেদ আলী, নয়ন হোসাইন, মো: হাসান শেখসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শুভাকাঙ্খী , কোম্পানীর অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

ম্যানেজিং ডিরেক্টের মেশকাত হোসেন স্বাগত বক্তব্যে বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলে এ কোম্পানি এ অঞ্চলের মানুষের চাহিদা পূরণ করে সারা বাংলাদেশে পৌছে যাবে। এ কোম্পানি প্রতিষ্ঠার উদ্দেশ্য তিনি নিজে লাভবান হওয়ার জন্য নয়, এলাকার বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও ক্রেতারা লাভবান হবে। তার এ কোম্পানি খুলনার মানুষের কর্মসংস্থানের ঘাটতি পূরণে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।

সমগ্র অনুষ্ঠানটি সভাপতিত্ত্ব এবং পরিচালনা করেন, কোম্পানীর জিএম মো: আজিজুর রহমান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।