সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় নৌকার মাঝিদের মাঝে জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

খুলনায় নৌকার মাঝিদের মাঝে জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় করোনাভাইরাস সংক্রমণরোধে ঘরে থাকা কর্মহীন নৌকার মাঝিদের মধ্যে খুলনা জেলা প্রশাসন খাদ্যসামগ্রী বিতরণ করে। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন আজ (শনিবার) দুপুরে খুলনার রূপসা নদীর বিভিন্ন ঘাটে নিম্ন আয়ের দুইশ জন নৌকা ও ট্রলারের মাঝিদের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবান ও মাস্কসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, যে সকল মানুষ জনপ্রতিনিধিদের মাধ্যমে এখনও সরকারি সহায়তা পায়নি এবং বিশেষভাবে নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ, যারা জনসম্মুখে দাঁড়িয়ে ত্রাণ নিতে সংকোচবোধ করেন তাদের এ ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।
জনসমাগম পরিহার করে জেলা প্রশাসকের নেতৃত্বে খুলনায় তিনশ স্বেচ্ছাসেবী তরুণ ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কাজ করে যাচ্ছে।
খাদ্যসামগ্রী বিতরণকালে পুলিশ সুপার এসএম শফিউল্লাহ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।