সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় নারী উদ্যোক্তা ও কর্মীদের জন্য টেকসই সেবা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনায় নারী উদ্যোক্তা ও কর্মীদের জন্য টেকসই সেবা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত

নারীদের পিছনে ফেলে দেশের সামগ্রিক উন্নয়ণ সম্ভব নয়। পুরুষের পাশাপাশি তাঁদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে দেশ আরও সামনে এগিয়ে যাবে। আত্মকর্মসংস্থানে নারীদের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হতে হবে। নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা নিশ্চিতকরণে দরকার দৃষ্টিভঙ্গির পরিবর্তন। কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ টেকসই উন্নয়নে অবদান রাখবে।

আজ (সোমবার) খুলনায় নারী উদ্যোক্তা ও কর্মীদের জন্য টেকসই সেবা প্রদান বিষয়ক সভায় অতিথিরা এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা (উইএসএমএস) প্রকল্প নগরীর একটি হোটেলে এ সভা আয়োজন করে।

সভায় অতিথি হিসেবে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, সমাজসেবা দপ্তরের সহকারী পরিচালক মোঃ আয়নাল হক প্রমুখ বক্তৃতা করেন। প্রবন্ধ উপস্থাপন করেন উইএসএমএসের সাদিয়া তাসনিম।

উল্লেখ্য এই প্রকল্পটি খুলনা বিভাগের খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলায় চালু রয়েছে। প্রকল্পটির মেয়াদ জুলাই ২০১৬ থেকে ৩০ ডিসেম্বর ২০২১ সাল পর্যন্ত। এর উদ্দেশ্য নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে সামাজিক ও পারিবারিক বাধা চিহ্নিতকরণ এবং উত্তরণে সহায়তা করা।

সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নারী উদ্যোক্তা ও সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।