সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় দৈনিক আমার সংবাদ এর প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা | চ্যানেল খুলনা

খুলনায় দৈনিক আমার সংবাদ এর প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা

সত্যের সন্ধানে প্রতিদিন এই মন্ত্রে দীক্ষিত দৈনিক আমার সংবাদ আগামী ১৩ ফেব্রুয়ারি দশম বছরে পদার্পণ করছে। এই প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে উদযাপনে বিশেষ প্রস্তুতি সভা করেছে খুলনা জেলা ও সকল উপজেলায় কর্মরত দৈনিক আমার সংবাদের প্রতিনিধিরা। বুধবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা ব্যুরো কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক আমার সংবাদের খুলনা জেলা প্রতিনিধি মো. বেল্লাল হোসেন সজল এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন খুলনা ব্যুরো প্রধান মো. একরামুল কবির।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি অরুন দেব নাথ, বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি মহিদুল ইসলাম শাহীন, দাকোপ উপজেলা প্রতিনিধি মামুনুর রশিদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি কৃষ্ণ রায় ও দিঘলিয়া উপজেলা প্রতিনিধি সালাহউদ্দীন মোল্লা।
প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ মুহূর্তকে স্মরণীয় করার লক্ষ্যে খুলনার সকল উপজেলা ও জেলায় কর্মরতরা একত্রিত হয়ে আগামী ১৩ ফেব্রুয়ারি খুলনায় বর্ষপূর্তি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।