সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় দেশের চলমান অসহিষ্ণুতার বিরুদ্ধে শিক্ষার্থীদের মৌন প্রতিবাদ | চ্যানেল খুলনা

খুলনায় দেশের চলমান অসহিষ্ণুতার বিরুদ্ধে শিক্ষার্থীদের মৌন প্রতিবাদ

দেশজুড়ে চলমান অস্থিরতার বিরুদ্ধে সরকারি সুন্দরবন আদর্শ কলেজ ডিবেটিং ক্লাব, খুলনা “মৌন প্রতিবাদ” কার্যক্রম গ্রহণ করেছে। ডিবেটিং ক্লাবের নিয়মিত বিতর্ক সেশন শেষে কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল এবং আলোচনা অনুষ্ঠিত হয়। আয়োজনে বক্তব্য রাখেন আইসিটি এর প্রভাষক জনাব রকিবুল আনাম। তিনি বলেন, “চলমান পরিস্থিতিতে আমাদের সচেতন হতে হবে। অনলাইনে কোন প্রকার তথ্য শেয়ার করার পূর্বে এর সত্যতা নিশ্চিত করতে হবে। যারা গুজব এবং অসহিষ্ণুতা ছড়ায় সকলে মিলে এদের প্রতিহত করতে হবে।”

ডিবেটিং ক্লাবের সভাপতি মোঃ ইমরান জাহান আরাফাত এর সভাপতিত্বে আয়োজনে আরো বক্তব্য রাখেন ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক আসিফুজ্জামান সমুদ্র, সেশন সমন্বয়ক আতশ ঘোষ এবং উপস্থিত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবেটিং ক্লাবের সহ-সভাপতি তাসমিয়া রশিদ নওরীন। আমরা সকলে বাংলাদেশী এবং সবার উপরে মানুষ, তাই সহিংসতা প্রতিরোধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। উপস্থিত সকলে ধর্মীয় সম্পৃতি বজায় রাখা এবং সহিংসতা প্রতিরোধে কাজ করার অঙ্গীকার করে। আয়োজনে সার্বিক সহযোগিতা করে কলেজের ইংরেজি ৪র্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।