সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় তেলের পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা | চ্যানেল খুলনা

খুলনায় তেলের পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের পক্ষ থেকে মহানগরের বিভিন্ন এলাকার ফিলিং স্টেশন তদারকি করা হয়। এ সময় এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (২৫ সেপ্টেম্বর) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।এ সময় ২টি ফিলিং স্টেশন তদারকি করা হয়। তেল পরিমাপে কারচুপির অভিযোগে মেসার্স গোলাম হোসেন পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাম্পটিতে প্রতি ৫ লিটার অকটেনে ২০০ মি.লি ও পেট্রোলে ১৮০ মি.লি কম দেয়ার প্রমান পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৮ ধারায় প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আদায় করা হয়।
ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে মাইকিংসহ, লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা করেন ৩ এপিবিএন, খুলনা ও কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর খুলনা প্রতিনিধি। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম বাহিনীর প্রধান সহযোগী ফয়সাল আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।