সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় তথ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনায় তথ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনা আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বুধবার দিনব্যাপী তথ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক সরকার বাস্তবায়নে তথ্য অধিকার আইন অন্যতম প্রধান নিয়ামক। জনগণের ক্ষমতায়ণে এটি বর্তমান সরকারের যুগান্তকারী উদ্যোগ। তিনি বলেন, এ আইন জনগণ প্রয়োগ করে সরকার তা বাস্তবায়ন করে। সরকারি, স্বায়ত্তশাসিত, আধাসরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের তথ্য জানা নাগরিক অধিকার। তাই সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনের ব্যাপক চর্চা হওয়া দরকার।
আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক মোঃ মঈন উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় কী-নোট পেপার উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সচিব মোঃ আজমুল হক এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ গিয়াস উদ্দিন।
কর্মশালায় খুলনা ও বরিশাল বিভাগের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।