সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় জেলা যুবলীগের বিক্ষোভ | চ্যানেল খুলনা

খুলনায় জেলা যুবলীগের বিক্ষোভ

তেরখাদা উপজেলা যুবলীগ সভাপতি এফ.এম মফিজুল ইসলাম মফিজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খুলনা জেলা যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় দলীয় কার্যালয় চত্বরে সংগঠনের জেলা শাখার যুগ্ম সম্পাদক সরদার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল। সমাবেশে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম,শিউলি আক্তার,জামিল খান,যুবলীগনেতা এবিএম কামরুজ্জামান,আসাদুজ্জামান রিয়াজ,জলিল তালুকদার,ব্রজেন দাস,প্রদীপ বিশ্বাস,শেখ মো: জামাল,শেখ মনিরুল ইসলাম,এস,কে আলী ইয়াছিন,অনুপম বিশ্বাস,প্রভাষক গোবিন্দ ঘোষ ও ছাত্রলীগ জেলা সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা ঘটনার দুই দিন পেড়িয়ে গেলেও যুবলীগ নেতা মফিজের ওপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার না করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসী ও মদদদাতাদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারী উচ্চারণ করা হয়।– খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।