সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় জাপা নেতা আইনজীবী মঞ্জুর-উল-আলম জানাজা নামাজ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনায় জাপা নেতা আইনজীবী মঞ্জুর-উল-আলম জানাজা নামাজ অনুষ্ঠিত

জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর আহবায়ক, প্রবীন আইনজীবী মঞ্জুর-উল-আলম (৮১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় তিনি মহানগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেশকিছু দিন যাবৎ নানা ধরনের শারিরীক সমস্যায় ভুগছিলেন। মঞ্জুর-উল-আলম সাবেক পাবলিক প্রসিকিউটর ও সিটি ল কলেজের শিক্ষক ছিলেন।
গতকাল শুক্রবার বাদ জুমা খুলনা সরকারী মহিলা কলেজ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক , মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ,মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক বিএনপি মোহাম্মাদ মনিরুজ্জামান মনি, জেলা বিএনপি সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, সদর থানা আ’লীগের সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম,সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস,কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব জাতীয়পার্টি মোঃ শফিকুল ইসলাম মধু,মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, আ’লীগ নেতা এসএম কামরুল আলম মিন্টু সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও কাউন্সিলরবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমকে বয়রার খালাসি বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

বাংলাদেশে প্রথমবারের মত ফ্রেন্ডশিপের অনলাইন ডিসপিউট রেজল্যুশন (ODR) সেন্টার চালু

দৈনিক প্রবাহ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।