সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় করোনা সংক্রমন রোধে জীবাণুনাশক টানেল উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনায় করোনা সংক্রমন রোধে জীবাণুনাশক টানেল উদ্বোধন

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা রুখতে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্র পর্যায় পর্যন্ত নিয়েছে নানামুখী উদ্যোগ। তেমনি ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছে খুলনায় সেনাবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার খুলনা মহানগরীর ময়লাপোতা এলাকায় জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতন সংলগ্ন রাস্তায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত পথচারী ও যানবাহনের জন্য দু’টি আলাদা করোনা জীবানু মুক্তকরণ টানেলের শুভ উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
এসময় অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান ও সেনাবাহিনীর প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন।

মহামারি করোনাভাইরাস থেকে বাঁচতে পথচারীদের নিজের শরীরকে জীবাণুমুক্ত করার জন্য স্থাপন করা হয়েছে এই টানেল। টানেলের ভিতরে প্রবেশ করলেই সারা শরীর জীবাণুনাশক পানি দিয়ে জীবাণুমুক্ত হবে।
তথ্য সূত্রে জানা যায়, জীবাণুনাশক বুথটি লোহার পাত দিয়ে তৈরি করা হয়েছে। বুথের চারপাশে করোনার বিভিন্ন সতর্কবার্তা ব্যানার দেওয়া হয়েছে। বুথটি ১৫ ফুট লম্বা এবং ৬ ফুট চওড়া। উচ্চতা সাড়ে সাত ফুট । তাতে ১২টি করে চারমুখী পাইপ রয়েছে। সেই পাইপের সঙ্গে যুক্ত রয়েছে এক হাজার লিটার পানির ট্যাঙ্ক। তাতে পরিমাণ মতো ব্লিচিং পাউডার মেশানো রয়েছে। এটি জীবাণুনাশক হিসাবে কাজ করছে। কেউ এই টানেল দিয়ে হেঁটে গেলে বা তিন চাকার গাড়ি- মোটরসাইকেল-রিকশা জীবাণুনাশক পানি দিয়ে স্প্রে করা হবে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।