সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় করোনা আক্রান্ত চিকিৎসককে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর | চ্যানেল খুলনা

খুলনায় করোনা আক্রান্ত চিকিৎসককে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর

করোনাভাইরাসে আক্রান্ত খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬.১০ মিনিটে বানৌজা তিতুমীর থেকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স (হেলিকপ্টার নং ৫০৮) এ করে তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হয়।
খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া সেল) দেবাশীষ বসাক জানান, করোনাভাইরাসে আক্রান্ত ডা. আব্দুল কাদের খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার অবস্থার অবনতি হলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে দ্রুত ঢাকায় স্থানান্তরের অনুরোধ করেন। তার তড়িৎ পদক্ষেপের কারণে জরুরি ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে তাকে ঢাকায় পাঠানো হয়।
উল্লেখ্য, এরবআগে গত ২৩ এপ্রিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইউরোলজি বিভাগের ডা. মাসুদ হাসান করোনাভাইরাসে আক্রান্ত হলে গুরুতর অসুস্থ অবস্থায় জেলা প্রশাসকের তড়িৎ পদক্ষেপে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। পরে তিনি সুস্থ হয়ে ফিরে আসেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

রাজধানীর মতিঝিল থেকে আটক খুলনার সাবেক কাউন্সিলর কাউট

নৈরাজ্য রুখতে খুলনায় যুবদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে আহত শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক

খুলনায় ফের ডায়াগনস্টিক সেন্টারে হামলা, সিসিটিভিতে শনাক্ত ৪-৫ জন

খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।