সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ইসলামী আন্দোলনের ধর্ষণ বিরোধী মিছিল শুক্রবার | চ্যানেল খুলনা

খুলনায় ইসলামী আন্দোলনের ধর্ষণ বিরোধী মিছিল শুক্রবার

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদ, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি, সকল ধর্ষণের অপরাধীদের ফাঁসির দাবি ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ৯ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায় নগরীর নিউমার্কেট বায়তুননুর মসজিদ কমপ্লেক্সের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আলহাজ্ব হাফেজ মাওঃ অধ্যক্ষ আব্দুল আউয়াল, প্রধান বক্তা হিসেবে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওঃ আব্দুল্লাহ ইমরান, সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মাওঃ মুফতী আমানুল্লাহ।
আজকের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফলে সকল পর্যায়ের নেতাকর্মী ও ছাত্র জনতাকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন ও জেলা সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ আল মামুন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।