সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় আ’লীগ নেতা এসএমএ রবের ২০তম শাহাদাত বার্ষিকী পালিত | চ্যানেল খুলনা

খুলনায় আ’লীগ নেতা এসএমএ রবের ২০তম শাহাদাত বার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তিঃ খুলনা বিভিন্ন কর্মসূচির মাধ্যম আওয়ামী লীগ নেতা শহীদ এস এম এ রবকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার এস এম এ রবের ২০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রব স্মৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠনের উদ্যেগে নানা কর্মসূচি পালন করা হয়।
স্মৃতি পরিষদের উদ্যোগে সকাল ১১টায় মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন এবং বাদ যোহর নগরীর বায়তুন নূর জাম মসজিদে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব চ ম মুজিবর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান, রব পুত্র এসএম আরিফুর রহমান মিঠু, এম এ গফফার খান, শেখ আব্দুল মজিদ, আব্দুর হাই মাতব্বর, আলহাজ্ব শেখ বাহাউদ্দিন, এস এম জসিম উদ্দিন, মুকুল প্রমুখ।
অপরদিকে মরহুমের পরিবারের পক্ষ থেকে এতিমদের মধ্য নতুন কাপড় ও খাদ্য বিতরণ করা হয়। চট্টগ্রাম বিভাগীয় জনকল্যাণ সমিতির উদ্যোগে সন্ধ্যায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।