সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনার বিভাগীয় কমিশনার টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন | চ্যানেল খুলনা

খুলনার বিভাগীয় কমিশনার টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ মঙ্গলবার সকালে টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার বিদ্যালয়ের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। কোমলমতি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীরা যাতে ঝরে না যায় সেদিকে সকলের নজর দিতে হবে। সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ফলে এ সেক্টরের মান বৃদ্ধি পেয়েছে।

এর আগে বিভাগীয় কমিশনার বিদ্যালয়ের প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

এসময় বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী, সমাজসেবী ও টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মাসুদ মাহমুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা শামসী, স্কুলের পরিচালনা পরিষদের সদস্যসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

রাজধানীর মতিঝিল থেকে আটক খুলনার সাবেক কাউন্সিলর কাউট

নৈরাজ্য রুখতে খুলনায় যুবদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে আহত শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক

খুলনায় ফের ডায়াগনস্টিক সেন্টারে হামলা, সিসিটিভিতে শনাক্ত ৪-৫ জন

খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।