সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনার নারী ও সাংবাদিকদের অন্তর্ভুক্তিমূলক পলিসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনার নারী ও সাংবাদিকদের অন্তর্ভুক্তিমূলক পলিসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও কমিউনিটি ফোরাম এর সহযোগিতায় মহিলা ও মেয়ে এবং সাংবাদিকদের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক পলিসি বিষয়ক কর্মশালা হোটেল এম্বাসেডর এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রোগ্রামে নারী ও কিশোরী সাংবাদিকদের অন্তর্ভুক্তিমূলক পলিসি বিষয়ক কর্মশালা প্রোগ্রামটি খুলনার বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের অংশগ্রহণের বিভিন্ন সমস্যা তুলে ধরে তার সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।

ইউরোপি ইউনিয়নের অর্থায়নে ফ্রী প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯ এর সহযোগিতায় । কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড ৩ এর এর আওতায় ধ্রুব এলায়েন্স (ধ্রুব ,সিডাব্লিউএফ, সি এম কে এস,ও দৈনিক প্রবাহ)’র সার্বিক ব্যবস্থাপনায়, “অন্তর্ভুক্তিমূলক পলিসি বিষয়ক কর্মশালা টি এলায়েন্স এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক ও এডভোকেসি এন্ড কমিউনিকেশন অফিসার ইভানা আফরিন এর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে প্রজেক্ট এবং বিভিন্ন পলিসি সম্পর্কে আলোচনা করা হয়। ধ্রুব এর নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে, এডভোকেট বাবুল হাওলাদার, খুলনার নাগরিক সমাজের সদস্য সচিব, সাজিয়া আফরিন প্রোগ্রাম অফিসার বিষয়ক মহিলা অধিদপ্তর, আব্দুস সালাম শিমুল চেয়ারম্যান খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি, অমিত সমাদ্দার প্রভিশন অফিসার সমাজ সেবা অধিদপ্তর,খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সম্পাদক হাসান হিমালয়, যমুনা টেলিভিশনের রিপোর্টার প্রবীর বিশ্বাস, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির, দেশ রূপান্তরের রিপোর্টার আমিনুল ইসলাম, ধ্রুব, সি ডাব্লু এফ এবং সিএমকেএস এর এডভোকেসি এন্ড কমিউনিকেশন অফিসার, মনিরুল ইসলাম, প্রশান্ত কুমার মন্ডল, রঞ্জন নিকোলাসসহ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির এবং কমিউনিটি ফার্ম এর সদস্যরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।