সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনার নয়টি গুরুত্বপূর্ণ স্থানে ভিবিডির মাস্ক বিতরণ | চ্যানেল খুলনা

খুলনার নয়টি গুরুত্বপূর্ণ স্থানে ভিবিডির মাস্ক বিতরণ

করোনা মহামারি মোকাবেলায় সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে এবং এ বিষয়ে আরো সচেতন করে তুলতে জাগো ফাউন্ডেশনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ‘আপনার মাক্স কোথায়’ নামে ক্যাম্পেইনের আওতায় খুলনা জেলার নয়টি গুরুত্বপূর্ণ স্থানে মাস্ক ও লিফলেট বিতরণ শুরু করেছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) জুম্মার নামাজের পূর্বে নগরীর নিউ মার্কেটের বাইতুন নুর জামে মসজিদ, খালিশপুরের বাইতুল ফালাহ জামে মসজিদ, নিরালা জামে মসজিদ, দৌলতপুরের বি এল কলেজ জামে মসজিদ, গল্লামারির বাইতুল মামুর জমে মসজিদ, রায়ের মহল বড় মসজিদ ও কয়রার, ডুমুরিয়ার ও পাইকগাছায় উপজেলার মুসল্লিদের মাঝে মাক্স বিতরণ করেছে ভিভিডির খুলনা জেলার স্বেচ্ছাসেবীরা। যা চলবে ৩০ ও ৩১ জানুয়ারির পর্যন্ত।
ভিবিডির খুলনা জেলার সভাপতি এনামুল হাসান বলেন, করোনা ভাইরাসের হাত থেকে সকলকে  সুস্থ ও নিরাপদ রাক্ষার জন্য ভিবিডি এই উদ্যোগ নিয়েছে। করোনাভাইরাস দেশে মহামারী আকার ধারণ করছে, প্রতিদিন অনেক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলে ও সচেতন থেকে সবাইকে সুরক্ষিত রাখতে আমাদের সংগঠন এ উদ্যোগ গ্রহণ করেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।