সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার আল কারীম অক্সিজেন সেবাকে পিপিই প্রদান করলেন রোটারী ক্লাব অব সুন্দরবন | চ্যানেল খুলনা

খুলনার আল কারীম অক্সিজেন সেবাকে পিপিই প্রদান করলেন রোটারী ক্লাব অব সুন্দরবন

সোমবার (২৬ শে জুলাই ) বেলা ১২টায় খুলনা আলিয়া মাদ্রাসা মডেল মসজিদের অডিটোরিয়ামে রোটারি ক্লাব সুন্দরবন এর উদ্যোগে করোনাকালীন সময় মৃত ব্যক্তিদের দাফন কাফন জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সম্মানিত পরিচালক আলহাজ মফিদুল ইসলাম টুটুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রোটারী ক্লাব অব সুন্দরবনের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর পরিচালিত অক্সিজেন সেবার দাফন-কাফন টিমকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করেন।
এ সময় আল কারীম অক্সিজেন সেবার পক্ষ থেকে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী গ্রহণ করেন আল কারীম অক্সিজেন সেবার সহ-পরিচালক মুফতি মাহবুবুর রহমান, সমন্বয়কারী শেখ মোহাম্মদ নাসির উদ্দিন।
রোটারী ক্লাব অব সুন্দরবনের পক্ষে উপস্থিত ছিলেন খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আ খ ম জাকারিয়া, ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, চেম্বার পরিচালক আলহাজ্ব মোশারফ হোসেন, আজিজুল হক জোয়ার্দ্দার, শরিফুল আলম মুকুল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন আল-কারীম অক্সিজেন সেবার দাফন-কাফন টিমের টিম লিডার মোঃ ইমরান হোসেন মিয়া, মোঃ ফেরদৌস গাজী সুমন, মোহাম্মদ মিরাজ আলসাদি, মোহাম্মদ আরিফুল ইসলাম, হোসাইন আহমদ, মোঃ সৈকত, নুর আহমদ, মমিনুল ইসলাম, মোহাম্মদ আলম সিকদার প্রমুখ নেতৃবৃন্দ।
রোটারি ক্লাব অব সুন্দরবন পক্ষ থেকে বলা হয়েছে শুধু পিপিই দিয়েই আমাদের কাজ শেষ নয় দাফন করার জন্য যা যা লাগবে আমরা সেটা দিতে প্রস্তুত এবং আমরা দাফন-কাফনের জন্য মৃত ব্যক্তিদের কাফনের কাপড়ও দিব।
আর করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফন কাফনের করার জন্য যে সমস্যাগুলো হচ্ছে যথাযথ কর্তৃপক্ষের সাথে আলাপ করে এই সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে কল্যাণমূলক রাষ্ট্র গড়তে চায় বিএনপি

খুলনায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কেসিসির ক্র্যাশ প্রোগ্রাম শুরু

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

বি.এল. কলেজ গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।